সপ্তাহ শেষে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩৪ টাকা ৪০ পয়সা। এতে মেঘনা কনডেন্সড মিল্ক ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক মূল্যবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে।
আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৭৬ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ১ টাকা ২০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায়ের পরিমাণ দাঁড়িয়েছে ২০ টাকা ৯১ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১০ টাকা ৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ২১ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ১৬ টাকা ১৫ পয়সায়।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৩ টাকা ২১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৬ টাকা ১০ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশ দেয়নি কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ২৮ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়িয়েছে ৭২ টাকা ২২ পয়সায়।
২০০১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজের অনুমোদিত মূলধন ৮০ কোটি ও পরিশোধিত মূলধন ১৬ কোটি টাকা। পুঞ্জীভূত লোকসানের পরিমাণ ৪১ কোটি ৮৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১ কোটি ৬০ লাখ। এর ৩৭ দশমিক ৪৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৭৫ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৫৫ দশমিক ৮২ শতাংশ শেয়ার রয়েছে।