গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার তথ্যানুযায়ী, ২০২৬ সালে এসব হেডওয়্যারের সরবরাহ ১২ শতাংশ কমলেও আগামী বছর বিক্রি ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৬৫ লাখ ইউনিটে পৌঁছবে। মূলত ভারী হেডসেটের বদলে মানুষের হালকা এক্সআর চশমার দিকে ঝুঁকে পড়ার কারণেই বাজারটি আবার চাঙ্গা হবে।
বর্তমানে তারযুক্ত এক্সআর চশমার চাহিদা দ্রুত বাড়ছে। স্মার্টফোন বা পিসির সঙ্গে যুক্ত করে এগুলো ব্যবহার করা যায়। চীনের রেওনিও ও এক্সরিয়েলের মতো ব্র্যান্ডগুলো এ খাতে নেতৃত্ব দিচ্ছে।
অন্যদিকে তারহীন ‘স্ট্যান্ডঅ্যালোন এক্সআর চশমা’র বাজার এখনো ছোট। ২০২৬ সালে এর সরবরাহ হতে পারে ৯৩ হাজার ইউনিট। তবে আগামী পাঁচ বছরে প্রযুক্তির উন্নতির সঙ্গে এর ব্যবহার দ্রুত বাড়বে।
তিন বছর ধরে এআই চশমার জনপ্রিয়তার কারণে সাধারণ মানুষ এখন চোখে প্রযুক্তি পণ্য পরতে অভ্যস্ত হয়ে উঠছে। হালকা ও সহজে বহনযোগ্য হওয়ায় এ চশমাগুলোই এক্সআর বাজারের ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করবে বলে ধারণা করা হয়।