তিন বছরে ফিনটেকে ২২ কোটি ডলার বিনিয়োগ করবে সিঙ্গাপুর

সংবাদ সম্মেলনে সম্প্রতি সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও এমএএসের চেয়ারম্যান গ্যান কিম ইয়াং জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য।

সিঙ্গাপুরের ফিনটেক ও আর্থিক খাতের বিকাশে নতুন উদ্যোগ নেয়া হয়েছে। আগামী তিন বছরে এ খাতে ২২ কোটি ডলার বরাদ্দ দিচ্ছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক মনিটারি অথরিটি অব সিঙ্গাপুর (এমএএস)। এর মাধ্যমে ফিনটেক খাতের প্রতিষ্ঠানগুলো প্রযুক্তি ও দক্ষ জনবল তৈরির কাজে বাড়তি আর্থিক সহায়তা পাবে।

সংবাদ সম্মেলনে সম্প্রতি সিঙ্গাপুরের উপপ্রধানমন্ত্রী ও এমএএসের চেয়ারম্যান গ্যান কিম ইয়াং জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও নতুন প্রযুক্তিকে কাজে লাগিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন সুযোগ তৈরি করাই তাদের মূল লক্ষ্য। বর্তমানে সিঙ্গাপুরে ১ হাজার ৮০০টিরও বেশি ফিনটেক প্রতিষ্ঠান কাজ করছে। এসব প্রতিষ্ঠানে প্রায় ১০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। শুধু ২০১৫ সালেই দেশটির ফিনটেক খাতে প্রায় ৩০০ কোটি ডলারের নতুন বিনিয়োগ করা হয়েছে।

খবর দ্য স্ট্রেট টাইমস

আরও