কোম্পানি রিটার্ন জমার সময় বাড়ল ৩০ এপ্রিল পর্যন্ত

সরকারের প্রত্যাশা অনুযায়ী কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন জমা না পড়ায় আরেক দফায় সময় বাড়ানো হয়েছে।

সরকারের প্রত্যাশা অনুযায়ী কোম্পানি করদাতাদের আয়কর রিটার্ন জমা না পড়ায় আরেক দফায় সময় বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গতকাল এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় বাড়িয়ে ১৬ মার্চের পরিবর্তে ৩০ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করেছে।

করনীতির দ্বিতীয় সচিব এইচএম শাহরিয়ার হাসানের স্বাক্ষরিত আদেশে বলা হয়, আয়কর আইন, ২০২৩-এর ধারা ৩৩৪-এর দফা (খ)-এ প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড আয়কর আইন, ২০২৩-এ সংজ্ঞায়িত কোম্পানি করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের জন্য আগে নির্ধারিত কর দিবস ১৬ মার্চ ২০২৫ তারিখের পরিবর্তে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ নির্ধারণ করল।

সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআরকে চিঠি দেয় ব্যবসায়ীদের শীর্ষ কয়েকটি সংগঠন। ২০২৩-২৪ অর্থবছরেও কোম্পানি রিটার্ন জমার সময়সীমা ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।

এর আগে গত ৩০ জানুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের প্রজ্ঞাপনে ব্যক্তি করদাতাদের রিটার্ন জমার সময় ৩১ জানুয়ারি থেকে বাড়িয়ে ১৬ ফেব্রুয়ারি আর কোম্পানির রিটার্ন জমার তারিখ ১৫ ফেব্রুয়ারি থেকে বাড়িয়ে ১৬ মার্চ পর্যন্ত করা হয়েছিল।

আরও