হংকংয়ের শেয়ারবাজার থেকে তালিকাচ্যুত এভারগ্র্যান্ডে

দেড় দশকের বেশি সময় লেনদেন করার পর হংকং শেয়ারবাজার থেকে গতকাল তালিকাচ্যুত হয়েছে চীনা রিয়েল এস্টেট জায়ান্ট এভারগ্র্যান্ডে।

দেড় দশকের বেশি সময় লেনদেন করার পর হংকং শেয়ারবাজার থেকে গতকাল তালিকাচ্যুত হয়েছে চীনা রিয়েল এস্টেট জায়ান্ট এভারগ্র্যান্ডে। কয়েক বছর আগেও এভারগ্র্যান্ডে গ্রুপকে চীনের অর্থনৈতিক বিস্ময়ের উজ্জ্বল উদাহরণ হিসেবে দেখা হতো। শেয়ারবাজারে কোম্পানিটির আকার ছিল ৫০০ কোটি ডলার। চীনের দরিদ্র জনপদ থেকে উঠে আসা এভারগ্র্যান্ডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান হুই কা ইয়ান ২০১৭ সালে ফোর্বসের এশিয়ার শীর্ষ ধনীর তালিকায় প্রথম অবস্থানে ছিলেন। ওই সময় তার সম্পদের পরিমাণ ছিল ৪৫ বিলিয়ন ডলার। কিন্তু এভারগ্র্যান্ডের নাটকীয় পতনের পর এখন তার সম্পদের মূল্য এক বিলিয়ন ডলারের কম। খবর বিবিসি

আরও