দুই কোম্পানির রেকর্ড ডেট পরিবর্তন

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি ও বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি পূর্বঘোষিত রেকর্ড ডেট পরিবর্তন করেছে।

২৫ মে সরকারি ছুটির দিন হওয়ায় সেদিনের পরিবর্তে আগামী ১ জুন রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্সের ইপিএস হয়েছে ১ টাকা ৬৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২১ টাকা ৭০ পয়সায়। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ জুন বেলা ১১টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছিল ২৫ মে, যা পরিবর্তন করে আগামী ১ জুন নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি বাংলাদেশ ফাইন্যান্সের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৯ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান হয়েছিল ৪১ টাকা ৬১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট দায় দাঁড়ায় ২৯ টাকা ৭ পয়সায়। লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ৩০ জুন বেলা সাড়ে ১১টায় হাইব্রিড সিস্টেমে এজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড নির্ধারণ করা হয়েছিল ২৫ মে, যা পরিবর্তন করে আগামী ১ জুন নির্ধারণ করা হয়েছে।

আরও