গতকাল বিশ্ববিদ্যালয়টির মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় চব্বিশের জুলাই আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা ও শহীদ সেলিম তালুকদারের আত্মত্যাগের প্রতি সম্মান জানানো হয়। জুলাই রেভল্যুশনারি অ্যালায়েন্স (জেআরএ) ও শহীদ সেলিম তালুকদারকে নিয়ে প্রামাণ্যচিত্রও দেখানো হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিইউএফটির উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। বিইউএফটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মায়ের ডাকের প্রতিষ্ঠাতা ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলী। বিশেষ অতিথির বক্তব্য দেন দ্য ইনস্টিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টসের (আইটিইটি) সভাপতি মো. এনায়েত হোসেন ও আইটিইটির সিনিয়র সভাপতি সুমায়েল মুহাম্মদ মাল্লিক। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন শহীদ সেলিম তালুকদারের পিতা মো. সুলতান তালুকদার এবং বিইউএফটির প্রাক্তন শিক্ষার্থী মাহমুদ ফান্তাসির। পরে জুলাই ২০২৪-এর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় শহীদ সেলিম তালুকদারের পরিবারের সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং অতিথিদের মাঝে সৌহার্দ্যের প্রতীক হিসেবে গাছের চারা উপহার দেয়া হয়।