বিশ্ববাজারে নিম্নমুখী তামার বাজারদর

বিশ্ববাজারে তামার দামে বড় ধরনের দরপতন দেখা দিয়েছে।

গত শুক্রবার ফিউচার মার্কেটে পণ্যটির দাম প্রতি পাউন্ড ৫ ডলার ৭৫ সেন্টের নিচে নেমে এসেছে। এ নিয়ে টানা চার সপ্তাহ পণ্যটির দাম কমল। মূলত বিশ্বজুড়ে তামার মজুদ বৃদ্ধি এবং শিল্প খাতে চাহিদা কমে যাওয়ায় এ পরিস্থিতি তৈরি হয়েছে। খবর হেলেনিক শিপিং নিউজ।

লন্ডন মেটাল এক্সচেঞ্জ (এলএমই) অনুমোদিত গুদামগুলোয় টানা ২৬ দিনের মতো তামার মজুদ বেড়েছে। এটি ১১ মাসের মধ্যে সর্বোচ্চ মজুদ। এছাড়া সাংহাই, লন্ডন ও নিউইয়র্কের বাজারগুলোয় সম্মিলিত মজুদের পরিমাণ বর্তমানে ১০ লাখ টন ছাড়িয়েছে। ২০০৩ সালের পর এর আগে কখনো এত বিশাল পরিমাণ মজুদ দেখা যায়নি।

বাজার বিশ্লেষকরা জানান, ডলারের শক্তিশালী বিনিময় হারের কারণেও তামা চাপের মুখে পড়েছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক তথ্য এবং দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) কঠোর অবস্থানের সংকেত আসায় বিনিয়োগকারীরা সর্তক অবস্থান নিয়েছেন।

আরও