তুলা আমদানিতে সাময়িক শুল্কছাড় দিয়েছে ভারত

তুলা আমদানিতে ১৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুল্ক মওকুফ করেছে ভারত সরকার।

তুলা আমদানিতে ১৯ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শুল্ক মওকুফ করেছে ভারত সরকার। সোমবার রাতে প্রকাশিত এক সরকারি প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। খবর রয়টার্স।

ভারতে তুলা আমদানিতে এতদিন পর্যন্ত ১১ শতাংশ শুল্ক কার্যকর ছিল। সাময়িক শুল্ক মওকুফকে দেশটির শিল্প সংগঠনগুলো স্বাগত জানিয়েছে। তাদের দাবি, এ ধরনের উদ্যোগ প্রতিযোগিতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে।

ভারতের তৈরি পোশাক রফতানি খাত বর্তমানে যুক্তরাষ্ট্রের আরোপিত ৫০ শতাংশ শুল্কের চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যমান ২৫ শতাংশ শুল্কের পাশাপাশি চলতি মাসের শেষ দিকে কার্যকর হতে যাচ্ছে অতিরিক্ত আরো ২৫ শতাংশ শুল্ক। রাশিয়ার জ্বালানি তেল আমদানির কারণে ‘শাস্তিমূলক ব্যবস্থা’ হিসেবে ওয়াশিংটন এ বাড়তি শুল্ক আরোপ করেছে।

ফলে কার্যকর শুল্কহার এখন বাংলাদেশের ২০ শতাংশ, ভিয়েতনামের ২০ ও চীনের ৩০ শতাংশের তুলনায় ভারতের জন্য সবচেয়ে প্রতিকূল অবস্থা হয়ে দাঁড়িয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভারতীয় টেক্সটাইল কনফেডারেশনসহ বিভিন্ন শিল্প সংগঠন তুলা আমদানির শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছিল। সংশ্লিষ্টরা আশা করছেন, সেপ্টেম্বরের পরও সরকার শুল্কমুক্ত আমদানির সুবিধা বাড়াবে।

আরও