চলতি বছরের মুনাফার পূর্বাভাস কমাল ডেল্টা

ডেল্টার পক্ষ থেকে শুক্রবার প্রকাশিত বার্ষিক পূর্বাভাসে জানানো হয়, চলতি বছর শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ৫ ডলার ১০ সেন্ট থেকে ৫ ডলার ৬০ সেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে।

বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে ২০২৬ সালের মুনাফার পূর্বাভাস কমিয়েছে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ উড়োজাহাজ সংস্থা ডেল্টা এয়ারলাইনস। তবে টিকিটের দাম বাড়লেও যাত্রীদের চাহিদা কমেনি ও বুকিংয়ের হার বেশ সন্তোষজনক রয়েছে বলে জানান সংস্থাটির প্রধান নির্বাহী (সিইও) এড বাস্তিয়ান। খবর সিএনবিসি।

ডেল্টার পক্ষ থেকে শুক্রবার প্রকাশিত বার্ষিক পূর্বাভাসে জানানো হয়, চলতি বছর শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) ৫ ডলার ১০ সেন্ট থেকে ৫ ডলার ৬০ সেন্টের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে। এর আগে গত জুলাইয়ে জ্বালানি তেলের দাম তুলনামূলক কম থাকায় শেয়ারপ্রতি ৬ ডলার ৫০ সেন্ট থেকে ৭ ডলার ৫০ সেন্ট আয়ের পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি। একই সঙ্গে বছরজুড়ে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো বা নগদ প্রবাহের পূর্বাভাস ৪০০ কোটি ডলার থেকে কমিয়ে ২৫০ কোটি ডলারে নামিয়ে আনা হয়েছে।

ফ্যাকসেটের তথ্যানুযায়ী, গত এক বছরে যুক্তরাষ্ট্রের গালফ অব মেক্সিকো অঞ্চলে জেট ফুয়েলের দাম দ্বিগুণেরও বেশি বেড়ে গত বৃহস্পতিবার ৪ ডলার ৩৪ সেন্টে দাঁড়িয়েছে, যা আগের বছর একই সময়ে ছিল ২ ডলার ১৯ সেন্ট। চলতি বছর জ্বালানি খাতে অতিরিক্ত প্রায় ৬০০ কোটি ডলার খরচ বহন করতে হচ্ছে সংস্থাটিকে। বাড়তি এ খরচের বড় অংশ টিকিটের দাম বাড়িয়ে সামাল দেয়ার চেষ্টা করছে ডেল্টা।

বিশ্লেষকদের মতে, গত ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে ব্যাপক অস্থিরতা শুরু হয়। এ জ্বালানি সংকটের সরাসরি প্রভাব পড়েছে উড়োজাহাজ পরিবহন খাতের আয়ে। যুক্তরাষ্ট্রের গত সেপ্টেম্বরের মূল্যস্ফীতি প্রতিবেদনে দেখা গেছে, আগের বছরের তুলনায় উড়োজাহাজ ভাড়ার হার ২৩ শতাংশেরও বেশি বেড়েছে।

আরও