তিন মাসের সময় পেল চার ফাইন্যান্স কোম্পানি

ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ধারা ১৫ অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে চারটি ফাইন্যান্স কোম্পানিকে শর্তসাপেক্ষে তিন মাসের সময় দেয়া হয়েছে।

অকার্যকর অবস্থা থেকে কোম্পানিগুলোকে পুনরায় কার্যকর অবস্থায় ফেরাতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কোম্পানিগুলো হলো প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড, জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি) ও প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে কোম্পানিগুলোকে নতুন মূলধন সংস্থান ও তারল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি সম্পদ বিক্রয়, বকেয়া ঋণ আদায় এবং খেলাপি ঋণ পুনঃতফসিল বা সেটলমেন্টের মাধ্যমে শ্রেণীকৃত ঋণ কমিয়ে আনতে হবে। একই সঙ্গে আমানতকারীদের দায় পরিশোধ নিশ্চিত করতে হবে।

এছাড়া সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে প্রয়োজনীয় সংশোধনমূলক পদক্ষেপ গ্রহণ করে আর্থিকভাবে টেকসই অবস্থায় ফিরিয়ে আনার নির্দেশ দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক আরো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হলে ব্যাংক রেজল্যুশন আইন অনুযায়ী প্রয়োজনীয় অবসায়ন কার্যক্রম শুরু করা হবে।

আরও