ভারতের টাটা মোটরস মালিকানাধীন যুক্তরাজ্যভিত্তিক জাগুয়ার ল্যান্ড রোভার (জেএলআর) গত আগস্টে সাইবার হামলার শিকার হয়। এতে যুক্তরাজ্যের অর্থনীতিতে ক্ষতির আকার দাঁড়িয়েছে ১৯০ কোটি পাউন্ড বা প্রায় ২৫৫ কোটি ডলারে, যা পাঁচ সহস্রাধিক প্রতিষ্ঠানকে প্রভাবিত করেছে। এসব তথ্য জানিয়েছে স্বাধীন পর্যবেক্ষক সংস্থা সাইবার মনিটরিং সেন্টার (সিএমসি)। প্রতিবেদনে বলা হয়, জেএলআরের উৎপাদন হ্যাক হওয়ার আগের অবস্থায় ফিরিয়ে আনতে অপ্রত্যাশিতভাবে দেরি হলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে। খবর ও ছবি রয়টার্স