প্রথম প্রান্তিক

মতিন স্পিনিংয়ের আয় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে মতিন স্পিনিংয়ের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ কোটি টাকা।

বস্ত্র খাতের তালিকাভুক্ত কোম্পানি মতিন স্পিনিং মিলস পিএলসির চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২৯৪ কোটি টাকা আয় করেছে, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২২২ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির আয় বেড়েছে প্রায় ৩৩ শতাংশ। কোম্পানিটির প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬-২৭ হিসাব বছরের প্রথম প্রান্তিকে মতিন স্পিনিংয়ের কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৪ কোটি টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১১ কোটি টাকা। এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে দ্বিগুণেরও বেশি। আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৯ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৭৩ টাকা ২১ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৫-২৬ হিসাব বছরের বিনিয়োগকারীদের জন্য ৪৫ শতাংশ নগদ ও ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে মতিন স্পিনিং মিলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬ টাকা ৩৬ পয়সা, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ৪ টাকা ৭০ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৭০ টাকা ৬৯ পয়সায়।

সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে মতিন স্পিনিং মিলসের পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৪ পয়সা।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মতিন স্পিনিং মিলসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৪ পয়সা।

২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত মতিন স্পিনিং মিলসের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৯৭ কোটি ৪৯ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৪৯১ কোটি ৮১ লাখ ৮০ হাজার টাকা। মোট শেয়ার সংখ্যা ৯ কোটি ৭৪ লাখ ৯০ হাজার। এর ৩২ দশমিক ৭২ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৪২ দশমিক শূন্য ৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৫ দশমিক ২২ শতাংশ শেয়ার রয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মতিন স্পিনিংয়ের শেয়ার সর্বশেষ ১০৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ৪৩ টাকা ৮০ থেকে ১১১ টাকা ৩০ পয়সার মধ্যে ওঠানামা করেছে। গতকাল ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল মতিন স্পিনিংয়ের শেয়ার। এদিন কোম্পানিটির ৩০ লাখ ৫৩ হাজার ৮৫৮টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজারমূল্য ৩২ কোটি ৫৬ লাখ টাকা।

আরও