সি পার্লের দর বেড়েছে ১১%

ভ্রমণ ও অবকাশ খাতের তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের চলতি জুনের প্রথম সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৭৯ শতাংশ।

ভ্রমণ ও অবকাশ খাতের তালিকাভুক্ত কোম্পানি সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের চলতি জুনের প্রথম সপ্তাহে শেয়ারদর বেড়েছে ১০ দশমিক ৭৯ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারদর দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩০ পয়সায়, আগের সপ্তাহ শেষে যা ছিল ৪৪ টাকা ৫০ পয়সা। এতে সি পার্ল বিচ রিসোর্ট ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সি পার্লের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৫ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৩ টাকা ৮২ পয়সা। আলোচ্য হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যেখানে শেয়ারপ্রতি আয় ছিল ১ টাকা ২ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৫৮ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে সি পার্লের ইপিএস হয়েছে ২ টাকা ৩২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫ টাকা ৮১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ৪৯ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সি পার্লের ইপিএস হয়েছে ৫ টাকা ৮১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৬ টাকা ৮২ পয়সায়।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য উদ্যোক্তা পরিচালক বাদে শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে সি পার্ল বিচ রিসোর্ট। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১১ টাকা ৭৭ পয়সায়।

সি পার্ল বিচ রিসোর্টের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘এ’ ও স্বল্পমেয়াদে ‘এসটি টু’। ৩০ জুন সমাপ্ত ২০২৩ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং প্রকাশের দিন পর্যন্ত অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)।

২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সি পার্ল বিচ রিসোর্টের অনুমোদিত মূলধন ২০০ কোটি ও পরিশোধিত মূলধন ১২০ কোটি ৭৫ লাখ টাকা। রিজার্ভে রয়েছে ৮২ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১২ কোটি ৭ লাখ ৫০ হাজার। এর মধ্যে উদ্যোক্তা পরিচালকদের হাতে রয়েছে ৪৬ দশমিক ৮৩ শতাংশ শেয়ার। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১২ দশমিক ৪৫ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৪০ দশমিক ৭২ শতাংশ শেয়ার রয়েছে।

আরও