ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে গতকাল এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম।
উত্তরা ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করা হয়, এর মধ্যে ২৫ শতাংশ স্টক ও ৫ শতাংশ নগদ লভ্যাংশ। পাশাপাশি লাভ-ক্ষতির হিসাবসহ ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুমোদন করা হয়।
সভায় পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেমসহ অন্য পরিচালকরা উপস্থিত ছিলেন। এ সময় ভার্চুয়াল মাধ্যমে উপস্থিত শেয়ারহোল্ডাররা ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন।