বার কাউন্সিল ও হাইকোর্টে নতুন আইনজীবী হিসেবে তালিকাভুক্তদের এনএসইউর সংবর্ধনা

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে ল অ্যান্ড মুটিং সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ থেকে সদ্য স্নাতক সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল ও হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে ল অ্যান্ড মুটিং সোসাইটির সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনএসইউর সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘তুলনামূলকভাবে নবীন বিভাগ হলেও এনএসইউর আইন বিভাগ বিচার ব্যবস্থা, আদালত ও আইনাঙ্গনের বিভিন্ন ক্ষেত্রে নিজেদের সক্ষমতার পরিচয় দিতে শুরু করেছে।’

বিশেষ অতিথির বক্তব্যে এনএসইউর কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান বলেন, ‘শ্রেণীকক্ষের জ্ঞানকে বাস্তব জীবনের অভিজ্ঞতার সঙ্গে সমন্বিত করার অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র আদালত। একজন আইনজীবীর প্রকৃত পেশাগত যাত্রা শুরু হয় বাস্তব আদালত চর্চার মধ্য দিয়ে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলাম। এছাড়া স্বাগত বক্তব্য দেন এনএসইউর আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ।

আরও