আকিজ নিয়ে এল প্রিমিয়াম টাইলস মেটাল ক্রোমা গোল্ড

লিভিং রুম, ডাইনিং স্পেস, হোটেল লবি, শোরুম, করপোরেট রিসেপশনসহ বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় ব্যবহারের উপযোগী করে মেটাল ক্রোমা গোল্ড তৈরি করা হয়েছে।

আধুনিক ইন্টেরিয়র ডিজাইনের চাহিদা বিবেচনায় রেখে আকিজ সিরামিকস নিয়ে এসেছে নতুন প্রিমিয়াম টাইলস ‘মেটাল ক্রোমা গোল্ড’। মেটালিক ফিনিশ, গোল্ডেন টোন ও আলাদা সারফেস টেক্সচারের সমন্বয়ে তৈরি এ টাইলস ফ্লোরিংয়ে দেবে আধুনিক ও প্রিমিয়াম আবহ।

আকিজ সিরামিকস জানিয়েছে, মেটাল ক্রোমা গোল্ডের সারফেসে আলো পড়ার ধরন অনুযায়ী শেড ও টেক্সচারের ভিন্নতা দেখা যায়। ফলে ফ্লোরে তৈরি হয় বাড়তি গভীরতা। একই সঙ্গে পুরো স্পেসে যোগ হয় আধুনিক ও প্রিমিয়াম একটি আবহ। প্রচলিত ফ্লোর টাইলসের তুলনায় এর মেটালিক ফিনিশ ইন্টেরিয়রে আলাদা নান্দনিক চরিত্র তৈরি করে।

লিভিং রুম, ডাইনিং স্পেস, হোটেল লবি, শোরুম, করপোরেট রিসেপশনসহ বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক স্থাপনায় ব্যবহারের উপযোগী করে মেটাল ক্রোমা গোল্ড তৈরি করা হয়েছে। আধুনিক, মিনিমাল ও লাক্সারি ধাঁচের ইন্টেরিয়রের সঙ্গে এর রঙ ও ফিনিশ সহজে মানিয়ে যাবে বলে দাবি প্রতিষ্ঠানটির।

আরও