নগদে রেমিট্যান্স পাঠিয়ে স্বর্ণের হার জেতার সুযোগ

দেশের অর্থনীতির অন্যতম চালক প্রবাসী বাংলাদেশীদের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ‘নগদ’ চালু করেছে বিশেষ ক্যাম্পেইন।

এর আওতায় দেশে থাকা প্রিয়জনদের নগদ ওয়ালেটে রেমিট্যান্স পাঠিয়ে দেড় ভরি ওজনের স্বর্ণের হার জেতার সুযোগ পাচ্ছেন প্রবাসীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নগদ।

‘নগদে রেমিট্যান্স পাঠিয়ে হার না মানা হার’ শীর্ষক এ ক্যাম্পেইন শুরু হয়েছে ১৮ ফেব্রুয়ারি, যা ৩১ মার্চ পর্যন্ত চলবে। এতে প্রবাসীরা নগদের মাধ্যমে দেশে সর্বনিম্ন ১০ হাজার টাকা রেমিট্যান্স পাঠালেই থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সঙ্গে সরকারি প্রণোদনা ২ দশমিক ৫ শতাংশ উপভোগ করার সুযোগ তো থাকছেই।

নতুন এ ক্যাম্পেইন প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার বলেন, ‘প্রতি ঈদে প্রবাসী বাংলাদেশীরা দেশে থাকা তাদের স্বজনদের জন্য এমনিতেই রেমিট্যান্স পাঠান। কিন্তু নগদের মাধ্যমে সেই রেমিট্যান্স পাঠিয়ে যদি স্বর্ণের হার জিতে নেয়া যায়, তাহলে সেটি হবে ওই প্রবাসী রেমিট্যান্সযোদ্ধা ও তার স্বজনদের জন্য বিশেষ আনন্দঘন ঘটনা। আমরা গ্রাহকদের জন্য এমন অসংখ্য আনন্দের উপলক্ষ তৈরি করার চেষ্টা থেকেই এ বিশেষ ক্যাম্পেইন নিয়ে এসেছি।’

আরও