বিলম্ব হতে পারে রাশিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রাশিয়ার অর্থনৈতিক মন্থরতা অব্যাহত থাকবে।

চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) রাশিয়ার অর্থনৈতিক মন্থরতা অব্যাহত থাকবে। ২০২৭ সালের আগে অর্থনৈতিক পুনরুদ্ধার আশা করা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন দেশটির অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ম্যাকসিম রেশেতনিয়কভ। তিনি জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার ও রুশ কেন্দ্রীয় ব্যাংক গত বছর থেকে একসঙ্গে কাজ করেছে। তবে গত মাসে মূল্য সংযোজন করনীতিতে আংশিক পরিবর্তন এবং খাদ্য মূল্যস্ফীতির কারণে কিছুটা মূল্যবৃদ্ধি দেখা যাচ্ছে। আগের পূর্বাভাসে বলা হয়েছিল, চলতি বছরের দ্বিতীয়ার্ধেই (জুলাই-ডিসেম্বর) রুশ অর্থনীতি পুনরুদ্ধারের পথে ফিরবে। খবর আনাদোলু

আরও