কভিড-১৯ মহামারীতে সৃষ্ট অর্থনৈতিক সংকটের কারণে ফ্রান্সের সরকারি ঋণ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। গতকাল দেশটির পরিসংখ্যান অফিস ইনসি জানিয়েছে, ২০২০ সালে ফ্রান্সের সরকারি ঋণ বার্ষিক জিডিপির ১১৫ দশমিক ৭ শতাংশের সমান এবং বাজেট ঘাটতি জিডিপির ৯ দশমিক ২ শতাংশ ছিল। ঋণের এ পরিমাণ ১৯৪৯ সালের পর সর্বোচ্চ। ২০১৯ সালে ফরাসি সরকারের ঋণ জিডিপির ৯৭ দশমিক ৬ শতাংশ এবং বাজেট ঘাটতি ৩ দশমিক ১ শতাংশ ছিল। এএফপি