ব্লক মার্কেটে ১২৩ কোটি টাকার বেশি লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ১২৩ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের চার কার্যদিবসে ১২৩ কোটি ৩০ লাখ ৪০ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ৯৩ কোটি ৭৯ লাখ ৭০ হাজার টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যানুসারে, আলোচ্য সপ্তাহে ডিএসইর ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হওয়া কোম্পানিগুলো হচ্ছে সিটি ব্যাংক পিএলসি, গ্রামীণফোন লিমিটেড, সিটি ইন্স্যুরেন্স পিএলসি, গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি, ফাইন ফুডস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি, বার্জার পেইন্টস বাংলাদেশ পিএলসি, এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড ও জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে সবচেয়ে বেশি সিটি ব্যাংকের ১৭ কোটি ২৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৪ টাকা ৭০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ গ্রামীণফোনের ১১ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২৫৬ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। তৃতীয় সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্সের ১০ কোটি ৮১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৮৪ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ১০ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫৩ টাকা ৪০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে ফাইন ফুডসের ১০ কোটি ২৯ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৮০ টাকা ৪০ পয়সায়। ওরিয়ন ইনফিউশনের ১০ কোটি ৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩৫৭ টাকা ১০ পয়সায়। প্যারামাউন্ট টেক্সটাইলের ৭ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৫১ টাকা ২০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে বার্জার পেইন্টসের ৬ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এপেক্স স্পিনিংয়ের ৪ কোটি ৭২ লাখ ৭০ হাজার ও জিকিউ বলপেনের ৪ কোটি ৪০ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আরও