ব্লক মার্কেটে ১৯৩ কোটি টাকার লেনদেন

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গত সপ্তাহের পাঁচ কার্যদিবসে ২২৬ কোটি ৯৮ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এর মধ্যে শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ছিল ১০৩ কোটি ৫১ লাখ টাকা। ডিএসইর সাপ্তাহিক হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর ব্লক মার্কেটে গত সপ্তাহে ব্র্যাক ব্যাংকের সবচেয়ে বেশি ২৪ কোটি ২০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৬৪ টাকা ৬০ পয়সায়। ব্লক মার্কেটে দ্বিতীয় সর্বোচ্চ সিটি ইন্স্যুরেন্সের ১১ কোটি ৪৯ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১০৭ টাকা ২০ পয়সায়। তৃতীয় সর্বোচ্চ জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৯১ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ৬০০ টাকা ৩০ পয়সায় দাঁড়িয়েছে। চতুর্থ সর্বোচ্চ ফাইন ফুডসের ৯ কোটি ৬০ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪৯৮ টাকা ৩০ পয়সায়।

গত সপ্তাহে ব্লক মার্কেটে মেঘনা ইন্স্যুরেন্সের ৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৪২ টাকা ৯০ পয়সায়। ডমিনোজ স্টিল বিল্ডিং সিস্টেমসের ৯ কোটি ৩৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৭৪ টাকা ৯০ পয়সায়। এশিয়াটিক ল্যাবরেটরিজের ৭ কোটি ৭১ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৩৩ টাকা ৫০ পয়সায়।

এছাড়া গত সপ্তাহে ব্লক মার্কেটে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৭ কোটি ৬৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ১৭ টাকা ৩০ পয়সায়। ম্যারিকো বাংলাদেশের ৭ কোটি ২৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর ২ হাজার ৭৪৫ টাকা ৫০ পয়সায় দাঁড়িয়েছে। গত সপ্তাহে ব্লক মার্কেটে আইপিডিসি ফাইন্যান্সের ৬ কোটি ৮৫ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহ শেষে শেয়ারটির দর দাঁড়িয়েছে ৩২ টাকা ২০ পয়সায়।

আরও