পাঁচ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির পর্ষদ সভার তারিখ ঘোষণা করা হয়েছে।

কোম্পানি পাঁচটি হলো ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি, আলহাজ টেক্সটাইলস মিলস লিমিটেড ও ইউনিয়ন ইন্স্যুরেন্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

ইউনিয়ন ক্যাপিটাল: ইউনিয়ন ক্যাপিটালের পর্ষদ সভা ২১ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট দায় দাঁড়িয়েছে ৬৬ টাকা ৪৩ পয়সায়।

তাকাফুল ইন্স্যুরেন্স: তাকাফুল ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৩ জুলাই বিকাল ৫টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৬০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪০ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৯ টাকা ৭৭ পয়সায়।

রূপালী ব্যাংক: রূপালী ব্যাংকের পর্ষদ সভা ২২ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) রূপালী ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত লোকসান হয়েছে ৮ টাকা ১২ পয়সা, আগের হিসাব বছরে যেখানে ইপিএস ছিল ১৩ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭ টাকা ৫ পয়সায়।

সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি রূপালী ব্যাংক। আলোচ্য হিসাব বছরে ব্যাংকের সমন্বিত ইপিএস হয়েছে ১৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ পয়সা (পুনর্মূল্যায়িত)। এছাড়া ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৫ টাকা ২ পয়সায়।

২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের কোন লভ্যাংশ দেয়নি রূপালী ব্যাংকের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে ব্যাংকটির ইপিএস হয়েছে ২৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ২৮ পয়সা (পুনর্মূল্যায়িত)। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৪ টাকা ৯৭ পয়সায়।

আলহাজ টেক্সটাইলস: আলহাজ টেক্সটাইলের পর্ষদ সভা ২২ জুলাই বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের পাশাপাশি একই হিসাব বছরের ৩০ জুন সমাপ্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। এছাড়া ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও সভায় অনুমোদন করা হবে।

ইউনিয়ন ইন্স্যুরেন্স: ইউনিয়ন ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৩ জুলাই বেলা ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৬ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকের (এপ্রিল-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৬ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৭ পয়সা।

৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৯ টাকা ৯১ পয়সায়।

আরও