প্রতিষ্ঠানটি গত শুক্রবার জানায়, শিগগিরই যুক্তরাষ্ট্রজুড়ে ৩০০ জনবল ছাঁটাই করা হবে, যা দেশটিতে স্টারবাকসের মোট শ্রমশক্তির প্রায় ৩ শতাংশ। মূলত ‘ব্যাক টু স্টারবাকস’ কৌশলের অধীনে এ পদক্ষেপ নেয়া হচ্ছে। ব্যবসার গতি বাড়াতে এবং টেকসই ও লাভজনক প্রবৃদ্ধি ফিরিয়ে আনতে কোম্পানিটি কাজ করছে বলে জানিয়েছে। স্টারবাক্স ফক্স নিউজকে দেয়া এক বিবৃতিতে জানায়, কোম্পানির শীর্ষ কর্মকর্তারা প্রতিটি বিভাগের কাজের ওপর কড়া নজর রাখছেন। কাজের পরিধি সুনির্দিষ্ট করা, জটিলতা কমানো এবং খরচ কমাতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। খবর আনাদোলু