ঢাকা ব্যাংক সিকিউরিটিজের নতুন এমডি আহসানুর রহমান

ঢাকা ব্যাংক সিকিউরিটিজে যোগদানের আগে আহসানুর রহমান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ছিলেন।

ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগ দিয়েছেন মো. আহসানুর রহমান। দেশের পুঁজিবাজারে তার ১৮ বছরের বেশি পেশাগত অভিজ্ঞতা রয়েছে। কৌশলগত নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক ব্যবসা, বিনিয়োগসেবা ও ডিজিটাল রূপান্তরে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ঢাকা ব্যাংক পিএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

ঢাকা ব্যাংক সিকিউরিটিজে যোগদানের আগে আহসানুর রহমান ইউসিবি স্টক ব্রোকারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ছিলেন। এর আগে প্রায় ছয় বছর ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। সেখানে ব্যবসা সম্প্রসারণ, কার্যক্রমের রূপান্তর, ঝুঁকি ব্যবস্থাপনা ও ডিজিটাল উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেন।

আহসানুর রহমান রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে বিবিএ সম্পন্ন করেন। তিনি পোর্টফোলিও ব্যবস্থাপনা, আর্থিক বিশ্লেষণ, নেতৃত্ব ও ইসলামিক ফাইন্যান্সে বিভিন্ন প্রশিক্ষণও নিয়েছেন। তার নেতৃত্বে ব্র্যাক ইপিএল ‘ব্রোকার-ডিলার’ ক্যাটাগরিতে বিএসইসির ‘ইনডিপেনডেন্স গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড ২০২৩’ অর্জন করে।

আরও