ইউরোজোনে জুলাইয়ে পূর্বাভাসের তুলনায় কমেছে খুচরা বিক্রি

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে আগের মাসের তুলনায় ইউরোজোনে খুচরা খাতে বিক্রি কমেছে দশমিক ৫ শতাংশ, যা বাজারের প্রত্যাশার তুলনায় বেশি পতন।

ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে আগের মাসের তুলনায় ইউরোজোনে খুচরা খাতে বিক্রি কমেছে দশমিক ৫ শতাংশ, যা বাজারের প্রত্যাশার তুলনায় বেশি পতন। একই মাসে ইউরোপীয় ইউনিয়নজুড়ে বিক্রি কমেছে দশমিক ৪ শতাংশ। তবে ইউরোজোনের জন্য মাসিক ভিত্তিতে দশমিক ৩ শতাংশ হ্রাসের বাজার পূর্বাভাস ছিল। অঞ্চলটিতে গাড়ির জ্বালানির মতো বিশেষায়িত খাতে জুলাইয়ে সর্বোচ্চ পতন দেখা গেছে, জুনের তুলনায় বিক্রি কমেছে ১ দশমিক ৭ শতাংশ। অন্যদিকে বার্ষিক ভিত্তিতে ইউরোজোনে খুচরা বিক্রি জুলাইয়ে ২ দশমিক ২ ও ইইউতে ২ দশমিক ৪ শতাংশ বেড়েছে, যা পূর্বাভাসের তুলনায় কম। খবর আনাদোলু

আরও