গতকাল ডলারের মূল্য গত ১৩ মাসের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে। শেয়ারবাজারে বড় পতন ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদহার বাড়ানোর পূর্বাভাসে সম্প্রতি ডলারের চাহিদা বেড়েছে। বিনিয়োগকারীরা জানান, লোকসানের ঝুঁকি এড়াতে নিরাপদ মাধ্যম হিসেবে ডলার ও বন্ডের দিকে ঝুঁকছেন তারা। প্রতিবেদনটি লেখা পর্যন্ত গতকাল ছয়টি প্রধান মুদ্রার বিপরীতে ডলারের মান পরিমাপক সূচক ডলার ইনডেক্স ১০১ দশমিক ৫১ পয়েন্টে উঠেছে। ২০২৫ সালের মে মাসের পর যা ডলারের সর্বোচ্চ শক্তিশালী অবস্থান। খবর রয়টার্স