নতুন ফিচারে বিনিয়োগের পাশাপাশি গ্রাহক ফি বাড়াচ্ছে স্পটিফাই। ১০০ কোটি গ্রাহক অর্জনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন বলেও জানান এ মিউজিক স্ট্রিমিং পরিষেবার কো-প্রেসিডেন্ট ও চিফ বিজনেস অফিসার অ্যালেক্স নরস্ট্রম। এর আগে চলতি মাসের শুরুতে সুইডিশ কোম্পানিটি জানিয়েছিল, সেপ্টেম্বর থেকে দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ, লাতিন আমেরিকা ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ফি বেড়ে হবে ১১ দশমিক ৯৯ ইউরো। অ্যালেক্স নরস্ট্রম বলেন, ‘মূল্যবৃদ্ধি ও সমন্বয় আমাদের ব্যবসায়িক কৌশল। যখন প্রয়োজন হবে তা করব।’ গ্রাহক ফি বৃদ্ধি ও ব্যয় সংকোচন মিলিয়ে গত বছর প্রথমবার বার্ষিক মুনাফা অর্জন করেছে স্পটিফাই। খবর এফটি