মধুমতি ব্যাংকের ১০ হাজার কোটি টাকা ডিপোজিট অর্জন

মধুমতি ব্যাংক পিএলসি ১০ হাজার কোটি টাকা ডিপোজিটের মাইলফলক অর্জন করেছে।

ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার এক অনুষ্ঠানের মাধ্যমে এ সাফল্য উদযাপন করা হয়। এ সময় মধুমতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিউল আজম উপস্থিত ছিলেন। ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আরব ফজলুর রহমান, এসইভিপি ও প্রধান ঝুঁকি কর্মকর্তা আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যানরিসোর্স মো. সফিকুর রহমান, ইভিপি ও হেড অব ট্রেজারি বিশ্বাস আরিফুর রহমান, এসভিপি ও হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ নূরে আলম। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন ব্যাংকের ভিপি ও হেড অব কমন সার্ভিসেস এসএম শাহীন ইকবাল, ভিপি ও হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস মো. মসিউর আলম মোল্লা, এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এসএম আরিফুর রহমান।

আরও