দুই বছরের তীব্র পতনের পর জুনে শেষ হওয়া ২০২৩-২৪ অর্থবছরে আফগানিস্তানের অর্থনীতিতে পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। বিশ্বব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভোগ ব্যয়ের ওপর ভিত্তি করে দেশটির জিডিপি ২ দশমিক ৭ শতাংশ বেড়েছে। ২০২১ সালের আগস্টে তালেবানরা ক্ষমতায় আসার পর বিদেশী সাহায্য বন্ধ হয়ে যাওয়া ছাড়াও বিভিন্ন দেশে তহবিল অবরুদ্ধ হয় এবং দেশ ছাড়ে অনেক দক্ষ কর্মী। গত অর্থবছরে আফগানিস্তানে রফতানি স্থিতিশীল থাকলেও আমদানির ঊর্ধ্বগতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। খাদ্য, জ্বালানি ও যন্ত্রপাতির জন্য বিদেশনির্ভরতা দেশটির স্থিতিশীল অর্থনীতির জন্য এখন বড় হুমকি। খবর ও ছবি এপি