সুদহার কমিয়ে দুই বছরের সর্বনিম্নে আনল অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক

২৫ বেসিস পয়েন্ট সুদহার কমিয়ে ৩ দশমিক ৮৫ শতাংশে নামিয়ে এনেছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক, যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন।

২৫ বেসিস পয়েন্ট সুদহার কমিয়ে ৩ দশমিক ৮৫ শতাংশে নামিয়ে এনেছে অস্ট্রেলিয়ার কেন্দ্রীয় ব্যাংক, যা দুই বছরের মধ্যে সর্বনিম্ন। সুদহার কমানোর কারণ হিসেবে ব্যাংকটি গতকাল বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা ও মূল্যস্ফীতির মন্দা ভাবকে উল্লেখ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে আরো সুদহার কমাবে কিনা সে বিষয়ে এখনো সতর্ক অবস্থানে রয়েছে। দুদিনের নীতিনির্ধারণী বৈঠকের শেষে রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া বলছে, দেশটিতে মূল্যস্ফীতির ঊর্ধ্বমুখী ঝুঁকি কমেছে এবং আন্তর্জাতিক পরিস্থিতি দেশের অর্থনীতির ওপর চাপ সৃষ্টি করতে পারে বলে মনে করা হচ্ছে। খবর ও ছবি রয়টার্স

আরও