মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬ পেলেন ইয়াশা সোবহান

বিশেষ শিশুদের জীবনমান উন্নয়ন এবং অটিজম বিষয়ে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে ‘মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’ পেয়েছেন ইয়াশা সোবহান। তিনি সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের ভাইস চেয়ারম্যান, বসুন্ধরা গ্রুপের পরিচালক ও বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর একটি হোটেলে সার্ক কালচারাল ফোরাম আয়োজিত অনুষ্ঠানে আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন টু অটিজম ক্যাটাগরিতে তাকে এ সম্মাননা দেয়া হয়। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে বিশেষ শিশুদের শিক্ষা, যত্ন, সার্বিক বিকাশ, সচেতনতা বৃদ্ধি ও সহায়তার স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হয়।

২০১৭ সালে যাত্রা শুরু করা বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশন বর্তমানে ৬০০-এর বেশি বিশেষ শিশুর শিক্ষা ও বিকাশে কাজ করছে। বিশেষ শিশুদের প্রয়োজন অনুযায়ী শিক্ষা, থেরাপি, দক্ষতা উন্নয়ন এবং স্বাবলম্বী করার নানা কার্যক্রম পরিচালনা করছে প্রতিষ্ঠানটি। ইয়াশা সোবহান এসব কার্যক্রমের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

বিশেষ শিশুদের নিয়ে কাজের পাশাপাশি তার সামাজিক উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের মাঝেও বিস্তৃত। তিনি থ্যালাসেমিয়া নিরাময় সংস্থার কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে রোগীদের কল্যাণে সহায়তা করছেন। এছাড়া সুবিধাবঞ্চিতদের আর্থিক সক্ষমতা বাড়াতে এবং জীবিকা উন্নয়নে তার উদ্যোগে বিনা সুদে ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

একই সঙ্গে সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের নেতৃত্বে বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতেও তিনি ভূমিকা রাখছেন। বসুন্ধরা স্পেশাল চিলড্রেন ফাউন্ডেশনে নেতৃত্বের পাশাপাশি তার এসব উদ্যোগ একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গড়ে তোলার প্রচেষ্টার অংশ।

—বিজ্ঞপ্তি

আরও