নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স পিএলসি সম্প্রতি মাত্র ৪৪ দিনে ৩০৬ কোটি টাকা ফ্রেশ ডিপোজিট মোবিলাইজেশন বা নতুন আমানত সংগ্রহ করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে কেক কেটে এ অর্জন উদযাপনের সূচনা করেন এমডি হুমায়রা আজম। এ সময় তিনি সব গ্রাহক ও অংশীদারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ এবং মানসম্পন্ন আর্থিক সেবা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে সিএমএসএমই ও রিটেইল বিজনেস প্রধান মো. কামরুজ্জামান খান এ সাফল্যের সঙ্গে যুক্ত সব কর্মকর্তাকে অভিনন্দন জানান। এ সময় লংকাবাংলা ফাইন্যান্সের সিনিয়র ম্যানেজমেন্ট, সর্বোচ্চ কন্ট্রিবিউটর ও বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। —বিজ্ঞপ্তি