তিনটি মার্কিন অ্যাসেম্বলি প্লান্টে ৪০০ কোটি ডলার বিনিয়োগ করবে জেনারেল মোটরস (জিএম)। এর আওতায় মেক্সিকো থেকে শেভ্রোলে ব্লেজার ও শেভ্রোলে ইকুইনক্স মডেলের উৎপাদন যুক্তরাষ্ট্রে স্থানান্তর বা সম্প্রসারণ হতে পারে। এমন একসময় ঘোষণাটি এল যখন ট্রাম্প প্রশাসন ও মেক্সিকান নেতাদের মধ্যে বাণিজ্য আলোচনা নিয়ে নতুন কোনো অগ্রগতি নেই। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানীকৃত গাড়ি ও অনেক অটো পার্টসের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন। এর পরিপ্রেক্ষিতে বেশকিছু অটো জায়ান্ট যুক্তরাষ্ট্রে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা ঘোষণা করে। খবর সিএনবিসি