বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী গঠিত বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি পিএলসি গঠন ও পরিচালনা সংক্রান্ত উদ্যোগের অংশ হিসেবে ৭ কোটি ৫ লাখ ৭৪ হাজার ৪২০ টাকা দিয়েছে এনআরবিসি ব্যাংক পিএলসি। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের এসএমইএসপিডির পরিচালক নওশাদ মুস্তাফার কাছে চেকটি হস্তান্তর করেন এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. তৌহিদুল আলম খান। অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ক্রেডিট ম্যানেজমেন্টের প্রধান তনুশ্রী মিত্র ও এসএমই ফাইন্যান্সিংয়ের শেখ আহসানুল হক উপস্থিত ছিলেন। নতুন উদ্যোক্তা তৈরি ও তাদের উন্নয়নে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের প্রতি এনআরবিসি ব্যাংক দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেছে। —বিজ্ঞপ্তি