লুব-রেফের লোকসান বেড়েছে ছয় গুণের বেশি

তালিকাভুক্ত লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে লোকসান বেড়েছে ৬ দশমিক ১৬ গুণ।

তালিকাভুক্ত লুব-রেফ (বাংলাদেশ) পিএলসি সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে লোকসান বেড়েছে ৬ দশমিক ১৬ গুণ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ না দেয়ার ঘোষণা দিয়েছে। এক মূল্যসংবেদনশীল তথ্যের মাধ্যমে বিষয়টি জানিয়েছে জ্বালানি খাতের কোম্পানিটি।

তথ্যানুসারে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৪ টাকা ৫৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২ টাকা ৭২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

কোম্পানিটি জানিয়েছে, মূলত ব্যাংকিং বিধিনিষেধ, মূলধনের ঘাটতি, ক্রয়মূল্য বেড়ে যাওয়া ও বাড়তি আর্থিক চাপের প্রভাবে সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে লোকসান বেড়েছে।

এদিকে লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডায় বিনিয়োগকারীদের অনুমোদন নিতে আগামী ২৮ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা আহ্বান করেছে কোম্পানিটির পর্ষদ। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ ডিসেম্বর।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৭৪ পয়সা। আগের হিসাব বছরে আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৭ টাকা ৪২ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে লুব-রেফের ইপিএস হয়েছে ১ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ১৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে লু্ব-রেফের ইপিএস হয়েছে ২ টাকা ১৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৪১ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৩ টাকা ৯০ পয়সায় (পুনর্মূল্যায়িত)।

সমাপ্ত ২০২০-২১ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে লু্ব-রেফের ইপিএস হয়েছে ৩ টাকা ৪১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৫৬ পয়সা। ৩০ জুন ২০২১ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৬ টাকা ৪৫ পয়সায়।

লুব-রেফের সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ডাবল বি’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি সিক্স’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৫ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল)।

২০২১ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত লুব-রেফের অনুমোদিত মূলধন ২৫০ কোটি ও পরিশোধিত মূলধন ১৪৫ কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২৫৩ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৪ কোটি ৫২ লাখ ৪৩ হাজার ১৪৪। এর ৩৫ দশমিক ৭৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৯ দশমিক ৪২ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৫৪ দশমিক ৮৫ শতাংশ শেয়ার রয়েছে।

আরও