ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের গুরুত্ব দিয়ে এ খাতে বিনিয়োগ বাড়িয়েছে জনতা ব্যাংক। শুধু এসএমই খাতে ২০২২ সালে ২ হাজার ৯৩৫ কোটি টাকা ঋণ দেয়া হয়েছে। এ খাতে ২০২১ সালে বিনিয়োগ ১১ হাজার ৩৬৫ কোটি টাকা থেকে বেড়ে ২০২২ সালে ১২ হাজার ৩৬ কোটি টাকায় উন্নীত হয়। একই সঙ্গে কৃষি খাতে ২০২১ সালে বিতরণকৃত ঋণ ২ হাজার ৩৪৫ কোটি টাকা থেকে বেড়ে ২০২২ সালে ২ হাজার ৪৩৭ কোটি টাকায় উন্নীত হয়েছে। গতকাল ব্যাংকটির ১৬তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব তথ্য জানানো হয়। ব্যাংকের চেয়ারম্যান অধ্যাপক ড. এসএম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যাংকের এমডি অ্যান্ড সিইও মো. আব্দুল জব্বার ব্যাংকের অর্জিত সাফল্যসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন। —বিজ্ঞপ্তি