স্বাস্থ্যবিধি মেনে চালু রয়েছে হিলি স্থলবন্দরের আমদানি-রফতানি

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধিসহ সরকারি অন্যান্য নির্দেশনা মেনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে।

করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের মাঝেও স্বাস্থ্যবিধিসহ সরকারি অন্যান্য নির্দেশনা মেনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে পণ্য আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় ভারত থেকে পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে হিলি স্থলবন্দর দিয়ে দুদেশের মাঝে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম শুরু হয়েছে। তবে বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার আমদানি-রফতানিসহ বন্দরের সব কার্যক্রম বন্ধ ছিল।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, করোনার সংক্রমণ রোধে বুধবার থেকে সারা দেশে আটদিনের লকডাউন শুরু হলেও হিলি স্থলবন্দরের কার্যক্রম এর আওতার বাইরে রয়েছে। স্বাস্থ্যবিধিসহ সরকারি অন্য সব নির্দেশনা মেনে বন্দর দিয়ে দুদেশের মাঝে পণ্য আমদানি-রফতানিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম চালু রয়েছে। ভারতীয় পণ্যবাহী ট্রাক বাংলা ট্রাক বন্দরে প্রবেশের ক্ষেত্রে জীবাণুনাশক স্প্রে করা হচ্ছে, চালক হেলপারদের তাপমাত্রা পরিমাপ করাসহ তাদের মাস্ক পরা নিশ্চিত করা হচ্ছে। এছাড়া বন্দরে কর্মরত শ্রমিকের সবার মাস্ক পরা নিশ্চিত করা হয়েছে। বন্দরে প্রবেশের ক্ষেত্রে শ্রমিকসহ সবার জন্য হাত ধোয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

আরও