লাখ ডলারের কাছাকাছি পৌঁছে গেল বিটকয়েন

প্রথমবারের মতো ১ লাখ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে বিটকয়েনের দাম।

প্রথমবারের মতো ১ লাখ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে বিটকয়েনের দাম। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ক্রিপ্টোকারেন্সির বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে। ধারণা করা হচ্ছে, ক্রিপ্টোবান্ধব নীতি প্রণয়ন করবে তার প্রশাসন। গত বৃহস্পতিবার লেনদেনের শুরুতে ৯৮-৯৯ হাজার ডলারের মধ্যে দাম পেয়েছিল বিটকয়েন, এরপর একসময় ৯৯ হাজার ৭৩ ডলারে পৌঁছে। এ বছর বিটকয়েনের দাম দ্বিগুণেরও বেশি বেড়েছে এবং ৫ নভেম্বরের নির্বাচনের পর বেড়েছে ৪০ শতাংশ। খবর ও ছবি রয়টার্স

আরও