শিল্পের কাঁচামাল আমদানিতে বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের ভিন্নতা পরিহার চায় বিসিআই

কমপ্লিট মোল্ড আমদানিতে শুল্ক ১% মোল্ড তৈরির কাঁচামাল আমদানিতে ৩০%

শিল্পের কাঁচামাল আমদানিতে বৃহৎ ও ক্ষুদ্র শিল্পের ভিন্নতা পরিহার চেয়েছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। বাণিজ্য সংগঠনটি জানিয়েছে, বৃহৎ শিল্প প্রতিষ্ঠানগুলো প্লাস্টিক উৎপাদনের কমপ্লিট মোল্ড আমদানি করলে সেটি মূলধনী যন্ত্রপাতি হিসাবে গণ্য হয় এবং শুধু আমদানি শুল্ক (সিডি) ১ শতাংশ দিতে হয়। অপরদিকে একই মোল্ড তৈরির কাঁচামাল আমদানির ক্ষেত্রে ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানকে আগাম কর (এটি), অগ্রিম আয়কর (এআইটি) ও মূল্য সংযোজন কর (মূসক) বাবদ প্রায় ৩০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হয়।

বৃহস্পতিবার (২০ মার্চ) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে প্রাক-বাজেট আলোচনায় বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) এ প্রস্তাব তুলে ধরেন।

একই দিন বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশনের ব্যবসা উন্নয়ন ও রফতানি বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ মোস্তাফিজুর রহমানও বাজেট প্রস্তাবনা তুলে ধরেন। তিনি গ্রেসপ্রুফ পেপার, গ্লাসিন পেপার, থারমাল পেপার ও লাইনার পেপার আমদানি পর্যায়ে সর্বোচ্চ হারে কাস্টমস ডিউটি (সিডি) ও রেগুলেটরি ডিউটি (আরডি) এবং ৩০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেন।

একই দিন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিও বাজেট প্রস্তাবনা জানিয়েছে।

আলোচনায় সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। তিনি বলেন, ‘অব্যাহতি দিলে অভ্যাস খারাপ হয়ে যায়। মিসইউজ হয়। ৫০ বছর পরও তাদেরকে (পোশাক শিল্প) অব্যাহতি দিতে হবে কেন? নরমাল রেটে চলে আসুন, আপনারা (বিসিআই) কেন স্পেশাল রেট চান। মিথ্যার সঙ্গে নিত্য বসবাস থেকে আমাদের বের হতে হেব। আপনারাও লুকান (লেনদেনের তথ্য) আমরাও চাপায়ে (কর) দিই।’

আরও