ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটাকে ২৫ বিলিয়ন বা ২ হাজার ৫০০ কোটি ডলার জরিমানা দেয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের একটি আদালত। ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা নিয়ে বিভ্রান্তিকর তথ্য দেয়ার অভিযোগে গত বুধবার এ আদেশ দেন বিচারক। এর আগে একটি জুরি বোর্ডের রায়ে বলা হয়, গোপনীয়তা নিয়ে মেটা ব্যবহারকারীদের সঠিক তথ্য দেয়নি। মামলাটির সূত্রপাত কেমব্রিজ অ্যানালিটিকার বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে। যুক্তরাজ্যভিত্তিক রাজনৈতিক পরামর্শক প্রতিষ্ঠানটি ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারে যুক্ত ছিল। অভিযোগ রয়েছে, প্রতিষ্ঠানটি ফেসবুকের লাখ লাখ ব্যবহারকারীর অনুমতি ছাড়াই তাদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ করেছিল। খবর রয়টার্স