কর্মসংস্থান সৃষ্টিতে অবদানের স্বীকৃতি পেল মার্কেন্টাইল ব্যাংক

অন্তর্ভুক্তিমূলক অর্থায়ন এবং ব্যবসায়িক উদ্যোগের উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে সনদ পেয়েছে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি।

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বাস্তবায়নাধীন ‘সাপোর্টিং পোস্ট-কভিড-১৯ স্মল-স্কেল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন প্রজেক্টের (এসপিসিএসএসইসিপি) আওতায় এ স্বীকৃতি দেয়া হয়েছে। প্রকল্পটির আওতায় মার্কেন্টাইল ব্যাংক উল্লেখযোগ্য সংখ্যক নতুন কর্মসংস্থান সৃষ্টি করেছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি এক অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার, নির্বাহী পরিচালক ও প্রকল্প পরিচালক মনোজ কুমার হাওলাদার, পরিচালক কাজী তামান্না হক এবং টিম লিডার আলী সাবেদের কাছ হতে সনদপত্র গ্রহণ করেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামীম আহমেদ।

আরও