বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স জমা করার সুবিধা চালু করল রূপালী ব্যাংক

প্রবাসী বাংলাদেশীরা এখন থেকে রূপালী ব্যাংকের চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স জমা করতে পারবেন।

প্রবাসী বাংলাদেশীরা এখন থেকে রূপালী ব্যাংকের চুক্তিবদ্ধ এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে প্রিয়জনের বিকাশ অ্যাকাউন্টে রেমিট্যান্স জমা করতে পারবেন। ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন এমডি কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় বিকাশের বাণিজ্যিক বিভাগের প্রবাসী আয় শাখার প্রধান মোহাম্মদ জাহিদুল আহসান ও সহকারী ব্যবস্থাপক তানভীর মাহমুদ উপস্থিত ছিলেন। অন্যদিকে ব্যাংকের পক্ষে ছিলেন ডিএমডি পারসুমা আলম, হাসান তানভীর এবং মো. হারুনুর রশীদসহ ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তারা।

আরও