মধুমতি ব্যাংকের অর্থায়নে ঝিনাইদহে ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ

মধুমতি ব্যাংক পিএলসির অর্থায়নে এবং সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশনের (সিও) সহায়তায় ঝিনাইদহের ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে প্রকাশ্যে ১০ কোটি টাকা কৃষি ঋণ ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে।

মধুমতি ব্যাংক পিএলসির অর্থায়নে এবং সোসিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশনের (সিও) সহায়তায় ঝিনাইদহের ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে প্রকাশ্যে ১০ কোটি টাকা কৃষি ঋণ ও পুষ্টিকর খাদ্য বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে সম্প্রতি স্থানীয় চাকলাপাড়ায় সিও কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মধুমতি ব্যাংকের এমডি ও সিইও মো. সফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সাইফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক দেবাশীষ সরকার। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক সেলিম রেজা, মধুমতি ব্যাংকের এসএমই প্রধান জাহিদ আল মুনতাসির এবং ভিআইপি রোড শাখার ব্যবস্থাপক মো. গিয়াস উদ্দিন। অনুষ্ঠানটি সমন্বয় করেন সিওর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সামছুল আলম। —বিজ্ঞপ্তি

আরও