রাশিয়ায় বেড়েছে গমের রফতানি মূল্য

রাশিয়ার কৃষি মন্ত্রণালয় গত শুক্রবার দেশের রফতানিকারকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে আন্তর্জাতিক টেন্ডারে নির্ধারিত ন্যূনতম রফতানি মূল্যের (এমইপি) নিচে গম বিক্রি না করার অনুরোধ করেছে।

রাশিয়ার কৃষি মন্ত্রণালয় গত শুক্রবার দেশের রফতানিকারকদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে আন্তর্জাতিক টেন্ডারে নির্ধারিত ন্যূনতম রফতানি মূল্যের (এমইপি) নিচে গম বিক্রি না করার অনুরোধ করেছে। নতুন করে নির্ধারিত এ মূল্যের সঙ্গে মিল রেখে গম রফতানি শুরু করেছেন দেশটির ব্যবসায়ীরা। ফলে গত সপ্তাহে রাশিয়ায় পণ্যটির রফতানি মূল্য বেড়েছে। তবে দাম বাড়লেও দেশটির রফতানির পরিমাণ এখনো ঊর্ধ্বমুখী। বিশ্লেষকদের মতে, অক্টোবরে রেকর্ড শিপমেন্টের আশা করা হচ্ছে। খবর বিজনেস রেকর্ডার।

আইএআর কনসালটেন্সির প্রধান দিমিত্রি রাইলকো জানান, গত সপ্তাহের শেষে নভেম্বরের জন্য নির্ধারিত ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনযুক্ত নতুন গমের দাম আগের সপ্তাহের তুলনায় টনে ৪ ডলার বেড়েছে। সে সময় পণ্যটির ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য স্থির হয় টনপ্রতি ২৩৪ ডলারে।

সভেকন কনসালটেন্সি জানায়, একই মানের রুশ গমের দাম গত সপ্তাহে ছিল টনপ্রতি ২৩৪-২৩৭ ডলার, আগের সপ্তাহে যা ছিল টনপ্রতি ২৩১-২৩৩ ডলার।

রাশিয়ার গ্রেইন এক্সপোর্টার্স ইউনিয়ন গমের এমইপি প্রকাশ করতে শুরু করেছে। সংস্থাটি জানায়, অক্টোবরে সরবরাহের জন্য ১২ দশমিক ৫ শতাংশ প্রোটিনসমৃদ্ধ এফওবি মূল্য টনপ্রতি ২৪০ ডলার হওয়া উচিত। নভেম্বরে সরবরাহ চুক্তিতে তা টনপ্রতি ২৪৫ ডলার ও ডিসেম্বরে সরবরাহ চুক্তিতে টনপ্রতি ২৫০ ডলার নির্ধারণ করা হয়েছে।

সভেকন অক্টোবরের জন্য রাশিয়ার গম রফতানি পূর্বাভাস এক লাখ টন বাড়িয়ে নতুন সম্ভাব্য রেকর্ড ৪৮ লাখ টনে উন্নীত করেছে। গত বছর দেশটি রেকর্ড ৪৭ লাখ টন গম রফতানি করেছিল।

আরও