৬০ হাজার কোটি ডলারের বেশি ঋণ নেবে জার্মান সরকার

জার্মান ফেডারেল সরকার আগামী বছর রেকর্ড ৫১ হাজার ২০০ কোটি ইউরো বা প্রায় ৬০ হাজার ৩০ কোটি ডলারের সমপরিমাণ ঋণ নেয়ার পরিকল্পনা করছে।

জার্মান ফেডারেল সরকার আগামী বছর রেকর্ড ৫১ হাজার ২০০ কোটি ইউরো বা প্রায় ৬০ হাজার ৩০ কোটি ডলারের সমপরিমাণ ঋণ নেয়ার পরিকল্পনা করছে। অবকাঠামো ও সশস্ত্র বাহিনী আধুনিকায়নের জন্য এ অর্থ ব্যবহার হবে। জার্মান ফাইন্যান্স এজেন্সি জানিয়েছে, সর্বোচ্চ ৩০ বছর মেয়াদি বন্ড বিক্রি করে পুঁজিবাজার থেকে সংগ্রহ হবে প্রায় ৩১ হাজার ৮০০ কোটি ইউরো। ইস্যু করা হবে ১ হাজার ৯০০ কোটি ইউরোর গ্রিন ফেডারেল বন্ড। প্রথমবারের মতো ২০ বছর মেয়াদি বন্ড ইস্যুর প্রস্তুতিও নিচ্ছে জার্মান সরকার, এখান থেকে আসবে ১৮ হাজার ১৫০ কোটি ইউরো। খবর আনাদোলু

আরও