কোকো উৎপাদন বাড়াতে দুই লাখ হেক্টর জমি অধিগ্রহণ করবে ঘানা সরকার

কোকো উৎপাদন বাড়াতে ঘানার সরকার চলতি বছরের মধ্যে দুই লাখ হেক্টর জমি অধিগ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে।

কোকো উৎপাদন বাড়াতে ঘানার সরকার চলতি বছরের মধ্যে দুই লাখ হেক্টর জমি অধিগ্রহণের পরিকল্পনা গ্রহণ করেছে। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন ঘানার অর্থমন্ত্রী ক্যাসিয়েল অ্যাটো ফোরসন। খবর রয়টার্স।

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কোকো উৎপাদনকারী দেশ ঘানা। তবে জলবায়ু পরিবর্তন, গাছের রোগ ও অবৈধ স্বর্ণ খননের কারণে দেশটিতে কৃষিপণ্যটির উৎপাদন দুই দশকের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত বিবৃতিতে ঘানার অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, কফি খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত ও তুলনামূলক ক্ষুদ্র কৃষকদের প্রচেষ্টাকে সম্পূর্ণতা দিতে নতুন জমি অধিগ্রহণের উদ্যোগ নেয়া হয়েছে।

অ্যাটো ফোরসন বলেন, ‘উৎপাদনে বড় ধরনের পতনের প্রেক্ষাপটে সাহসী পদক্ষেপ নেয়া জরুরি।’

প্রসঙ্গত, এক সময় ঘানায় বছরে ১০ লাখ টন পর্যন্ত কোকো উৎপাদন হতো। বর্তমানে তা কমে প্রায় পাঁচ লাখ টনে নেমে এসেছে।

আরও