পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন ব্যাংক ও একটি ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের (এনবিএফআই) সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ঘোষিত স্টক লভ্যাংশে সম্মতি দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। কোম্পানিগুলো হলো ব্র্যাক ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি ও আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্র্যাক ব্যাংক: ব্যাংকটি সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ২৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ১২ দশমিক ৫০ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে ব্র্যাক ব্যাংকের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪ টাকা ৩০ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৪৪ টাকা ১১ পয়সায়।
ডিএসইতে গতকাল ব্র্যাক ব্যাংকের শেয়ারের সমাপনী দর ছিল ৫৩ টাকা ৭০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ৩২ টাকা ৪০ থেকে ৫৮ টাকা ৯০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
মিডল্যান্ড ব্যাংক: ব্যাংকটি সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য মোট ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩ শতাংশ নগদ ও ৩ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে মিডল্যান্ড ব্যাংকের ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ১২ পয়সায়।
ডিএসইতে গতকাল মিডল্যান্ড ব্যাংকের শেয়ারের সমাপনী দর ছিল ২৩ টাকা ৯০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৪ টাকা ৬০ থেকে ৩৬ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক: ব্যাংকটি সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইপিএস হয়েছে ৩ টাকা ২২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯১ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে ব্যাংকটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৫ টাকা ৯৪ পয়সায়।
ডিএসইতে গতকাল মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের শেয়ারের সমাপনী দর ছিল ১১ টাকা ৮০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১০ টাকা ৯০ থেকে ১৫ টাকা ৭০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।
আইপিডিসি ফাইন্যান্স: কোম্পানিটি সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে আইপিডিসি ফাইন্যান্সের ইপিএস হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৮৮ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ৭৩ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
ডিএসইতে গতকাল আইপিডিসি ফাইন্যান্সের শেয়ারের সমাপনী দর ছিল ১৫ টাকা ২০ পয়সা। গত এক বছরে শেয়ারটির দর ১৪ টাকা ৭০ থেকে ২৮ টাকা ৫০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।