দক্ষিণ আফ্রিকার একটি কারখানা চীনের গাড়ি নির্মাতা চেরির কাছে বিক্রি করতে যাচ্ছে জাপানের নিশান মোটর। তবে এ সমঝোতার আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। এটি নিশানের পুনর্গঠন কার্যক্রমের অংশ, কোম্পানিটি বিশ্বজুড়ে সাতটি কারখানা থেকে সরে আসার পরিকল্পনা করেছে। দক্ষিণ আফ্রিকার এ কারখানায় নিশানের নাভারা পিকআপ ট্রাক তৈরি হতো। কারখানা বিক্রির পরও আমদানির মাধ্যমে দেশটিতে এ মডেলের গাড়ি বিক্রি অব্যাহত থাকবে। নিশানের পুনর্গঠন পরিকল্পনায় থাকা বাকি ছয়টি কারখানার অবস্থান আর্জেন্টিনা, জাপান, ভারত ও মেক্সিকোয়। খবর কিয়োদো