অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। মার্কেন্টাইল ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের তত্ত্বাবধানে কর্মসূচিটি পরিচালিত হচ্ছে। এছাড়া প্রশিক্ষণে অংশ নেয়া ২৫ জন উদ্যোক্তাকে কোর্স শেষে সনদ দেয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান ঝুঁকি কর্মকর্তা (সিআরও) মো. জাকির হোসেন। প্রধান অতিথি ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন। এছাড়া সম্মানিত অতিথি ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক ও এসআইসিআইপি প্রকল্প পরিচালক মো. মাসুম বিল্লাহ; অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার; মার্কেন্টাইল ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান ও এসইভিপি মো. সাইফুল আলম চৌধুরী এবং এসএমই বিভাগের প্রধান মোহাম্মদ নিজামুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।